সারা দেশে ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি
ছবি: সংগৃহীত
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন কোরবানি দিতে না পারা অনেকেই দ্বিতীয় দিনে পশু কোরবানি করছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পশু জবাই ও মাংস প্রস্তুতের ব্যস্ততা দেখা গেছে। কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ কসাই সংকটের কারণে দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।
দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া ব্যক্তিরা জানান, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া একদিনে অতিরিক্ত ভিড় ও ব্যস্ততা এড়াতে অনেকে পরের দিন কোরবানি করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন জানান, তাদের পরিবারে দীর্ঘদিন ধরেই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। এবারও সেই পারিবারিক রীতি অনুসরণ করা হচ্ছে।
কসাই মতিন মিয়া বলেন, ঈদের দিন তিনি তিনটি গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজ করেছেন। দ্বিতীয় দিনেও একইভাবে ব্যস্ত সময় পার করছেন।
আরও পড়ুন: দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির নির্ধারিত সময় তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। তাই কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় বৈধ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








