News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৭, ২৯ মে ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

ছবি: সংগৃহীত

ঈদের ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। এমন পরিস্থিতিতে ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ সড়কে ঘরমুখো মানুষের উপস্থিতি দেখা গেছে। তবে অন্যান্য সময়ের তুলনায় কোথাও তেমন চাপ বা বিশৃঙ্খলা ছিল না।

যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটি না পাওয়ার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে ছুটছেন।

রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও পরিবহন কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীরা জানান, ফাঁকা রাস্তা ও কম যানজট থাকায় তারা ঈদের দ্বিতীয় দিন যাত্রা করাকে বেশি স্বাচ্ছন্দ্যজনক মনে করছেন। অনেকে আবার ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়িতে যাচ্ছেন।

যাত্রীরা আরও বলেন, সড়কে যানবাহনের চাপ কম থাকায় এবার যাত্রা অনেকটাই আরামদায়ক ও নির্বিঘ্ন হচ্ছে।

আরও পড়ুন: সারা দেশে ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি

এদিকে নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। তবে যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় পরিবহন ব্যবস্থায় স্বস্তির চিত্র দেখা গেছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়