News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৮, ৩১ মে ২০২৬
আপডেট: ১৩:২১, ৩১ মে ২০২৬

জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর শান্তিরক্ষী

জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর শান্তিরক্ষী

ছবি: সংগৃহীত

বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করছে জাতিসংঘ।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পদক তুলে দেবেন।

এ বছর বিশ্বজুড়ে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা হচ্ছে। তাদের মধ্যে ৫৯ জন গত বছর দায়িত্ব পালনকালে নিহত হন। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষী।

মরণোত্তর সম্মাননা পাওয়া বাংলাদেশের শান্তিরক্ষীরা হলেন- প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মণ্ডল।

জানা গেছে, তারা আফ্রিকার আব্বেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সেখানে একটি আকস্মিক ড্রোন হামলায় তারা নিহত হন।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

জাতিসংঘের এই সর্বোচ্চ শান্তিরক্ষী সম্মাননা বিশ্বজুড়ে শান্তি মিশনে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়