বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ২৭ মে ২০২৬

বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের বাবা-মা হলেন দিব্যাঙ্কা-বিবেক

বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের বাবা-মা হলেন দিব্যাঙ্কা-বিবেক

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনের পর অবশেষে সন্তানসুখ পেলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। তাদের ঘর আলো করে এসেছে যমজ পুত্রসন্তান।
মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে তারা লিখেছেন, আমরা সুখ চেয়েছিলাম। ঈশ্বর বললেন, ডাবল নাও।

এদিকে বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করে বিবেক দাহিয়া লিখেছেন, অবশেষে অপেক্ষার অবসান হলো। ‘দ্য বয়েজ’ এসে গেছে। জীবন এখন আগের থেকেও বেশি সুন্দর। দিব্যা আর আমি জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বিয়ের এক দশক পর প্রথমবারের মতো সন্তানসুখ পেলেন এই দম্পতি। সুখবর প্রকাশের পর থেকেই বলিউড ও টেলিভিশন অঙ্গনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তারা।

অন্তঃসত্ত্বা হওয়ার প্রায় ছয় মাস পর মা-বাবা হতে যাওয়ার খবর প্রকাশ করেছিলেন দিব্যাঙ্কা ও বিবেক। বিষয়টি প্রকাশের আগে অনেকেই তা টের পাননি। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, জুনের দিকে সন্তান জন্ম নিতে পারে।

আরও পড়ূন: প্রথমবার সিনেমায় গান গাইলেন এস আই শহীদ

তিনি আরও বলেছিলেন, বিবেক এবং আমি এখনই সন্তান চেয়েছিলাম। আমরা চেষ্টা করেছি এবং তা হয়েছে। আমরা সত্যিই ধন্য।

প্রসঙ্গত, ২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ‘ইয়ে হ্যায় মহব্বতে’খ্যাত অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। বিয়ের পর কয়েক বছর সন্তান না নেওয়ায় মাতৃত্ব নিয়ে একাধিকবার প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়