আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৭, ১০ জুন ২০২৬

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চালানো ‘আত্মরক্ষামূলক হামলা’ শেষ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাবে এই অভিযান চালানো হয়েছিল বলে জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় সেন্টকম এই তথ্য নিশ্চিত করে।

বার্তায় সেন্টকম জানায়, সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর হওয়া আক্রমণের জবাবে এই হামলাকে ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সেন্টকম আরও জানায়, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত নির্ভুল অস্ত্রের মাধ্যমে হরমুজ প্রণালির কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।

আরও পড়ুন: আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে যেকোনো আক্রমণের জবাবে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়