নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৫, ৮ জুন ২০২৬

ঢাকাসহ বিভিন্ন স্থানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ বিভিন্ন স্থানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফাইল ছবি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল ভুটানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, ভুটানের সময় রাত ১১টা ৩৬ মিনিটে (বাংলাদেশেও একই সময়) এই ভূমিকম্প হয়।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে ১৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থলটি বিষুবরেখা থেকে ২৭ দশমিক ৬৪ ডিগ্রি উত্তর গোলার্ধে অবস্থিত।

আরও পড়ুন: রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, “রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৬। 

ঢাকা থেকে ৪৩২ কিলেমিটার উত্তরে ভুটানে এর উৎপত্তিস্থল বলে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়