রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১০, ৮ জুন ২০২৬

তৃণমূলের নারীরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি: মঈন খান

তৃণমূলের নারীরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায়ের নারীরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (৮ মে) সকালে রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টস খাতে কাজ করে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। তবুও নারীর অধিকার ও যথাযথ মর্যাদা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন: গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা

অনুষ্ঠানে বক্তারা বলেন, অংশীদারিত্বমূলক নেতৃত্বের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সম্ভব। নারীদের নেতৃত্বে আরও বেশি সুযোগ সৃষ্টি করা গেলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তারা মত দেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়