স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২২, ১০ জুন ২০২৬

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (১০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: জুনের প্রথম ৮ দিনে রেমিট্যান্স ৯৮ কোটি ডলার, প্রবৃদ্ধি ৭.৯২%

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়