স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০১, ৭ জুন ২০২৬

জেট ফুয়েলের দাম কমলো

জেট ফুয়েলের দাম কমলো

ছবি: সংগৃহীত

বিমান জ্বালানি জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫ টাকা ৬৭ পয়সা কমানো হয়েছে।

রবিবার (৭ জুন)  নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা ২১ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ মে বিইআরসি সর্বশেষ জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: জুনের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৮ কোটি ডলার 

নতুন এ মূল্য সমন্বয়ের ফলে বিমান পরিবহন খাতে পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়