সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং একজন আহত হন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে।
আরও পড়ুন: পল্লবীতে আরেক নারীর গলিত লাশ উদ্ধার, মৃত্যু হয়েছে কয়েকদিন আগে
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








