স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪১, ৭ জুন ২০২৬

রামিসাসহ ধর্ষণ-হত্যার শিকার শিশুদের স্মরণে জাতীয় সংসদে শোক

রামিসাসহ ধর্ষণ-হত্যার শিকার শিশুদের স্মরণে জাতীয় সংসদে শোক

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের নৃশংস ঘটনার শিকার শিশুদের স্মরণে জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই শোক প্রকাশ করা হয়।

এদিকে আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট।

অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেন। মনোনীত সদস্যরা হলেন- সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকায় অগ্রাধিকারপ্রাপ্ত সদস্য বৈঠকে সভাপতিত্ব করবেন।

অন্যদিকে, একই দিনে রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে প্রধান দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।

গত ১৯ মে সংঘটিত এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পাঁচ দিনের মাথায় তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে মামলাটি দ্রুত বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

১ জুন দুই আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগ গঠন করা হয় এবং একই দিন বিচার কার্যক্রম শুরু হয়। পরদিন ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামি সোহেল রানা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন, তবে অপর আসামি স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেন।

আরও পড়ুন: নিহত ৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

পরবর্তীতে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ৭ জুন রায়ের দিন ধার্য করেন। মাত্র পাঁচ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন হওয়াকে সংশ্লিষ্টরা নজিরবিহীন বলে অভিহিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়