জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৪, ৫ জুন ২০২৬
আপডেট: ১০:৫৫, ৫ জুন ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফের যাত্রীবাহী বাস পদ্মা নদীতে

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফের যাত্রীবাহী বাস পদ্মা নদীতে

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। 

শুক্রবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। বাসে যাত্রী ওঠানো বা নামানোর প্রক্রিয়া চলছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। তবে বাসটিতে যাত্রী ছিল কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় পড়ে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

এর আগে গত ২৫ মার্চ একই দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ফলে একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটায় ঘাট ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়