ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু
ছবি: সংগৃহীত
য়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।
রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
মূলত এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, আলোচনা ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। নতুন অর্থবছরের বাজেটে সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ এবং জনকল্যাণমূলক কর্মসূচির প্রতিফলন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাজেটের ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনা করবেন। আলোচনার পর প্রয়োজনীয় সংশোধনী ও প্রস্তাব বিবেচনা করে বাজেট পাস করা হবে।
আরও পড়ুন: রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় পুলিশের প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর
উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদনের জন্য সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল সমাপ্ত হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








