লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬, ১০ জুন ২০২৬
আপডেট: ১০:০২, ১০ জুন ২০২৬

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ৬টি দারুণ সুবিধা

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ৬টি দারুণ সুবিধা

প্রতীকী ছবি

প্রেম বা বিয়ের ক্ষেত্রে সাংবাদিক পেশাজীবীরা অনেক সময় আলাদা দৃষ্টিতে দেখা হলেও বাস্তবতা ভিন্ন। অনিয়মিত কর্মঘণ্টা ও পেশাগত চাপের মধ্যেও একজন সাংবাদিকের সঙ্গে জীবন ভাগাভাগি করা অনেক ইতিবাচক অভিজ্ঞতায় ভরপুর হতে পারে। নিচে এমনই ৬টি দিক তুলে ধরা হলো-

১. সৃজনশীল ও প্রাণবন্ত সঙ্গ
একজন সাংবাদিক প্রতিদিন নানা ঘটনা গল্পের মতো করে উপস্থাপন করেন। এই সৃজনশীলতা ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। ফলে তাদের সঙ্গে সময় কাটানো একঘেয়ে হয় না; সবসময় নতুন আলোচনার সুযোগ তৈরি হয়।

২. তথ্যের ভাণ্ডারে এগিয়ে থাকা
দেশ-বিদেশের নানা ঘটনা ও খবর সাংবাদিকরা দ্রুত জানতে পারেন। তাদের সঙ্গী হলে আপনি সহজেই সমসাময়িক বিষয় সম্পর্কে আপডেট থাকেন, যা জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

৩. মাল্টিটাস্কিংয়ে দক্ষতা
চাপের মধ্যে একাধিক কাজ সামলানোর অভ্যাস সাংবাদিকদের পেশাগত জীবনের অংশ। এই দক্ষতা তারা ব্যক্তিগত জীবনেও বহন করেন, ফলে ব্যস্ততার মাঝেও সম্পর্কের প্রতি যত্নশীল থাকা তাদের জন্য স্বাভাবিক হয়ে ওঠে।

৪. গোপনীয়তা ও বিশ্বাসের প্রতি সম্মান
সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ নীতি হলো নির্ভরযোগ্যতা ও তথ্যের গোপনীয়তা রক্ষা। এই অভ্যাস সম্পর্কেও প্রতিফলিত হয়, ফলে পারস্পরিক বিশ্বাসের ভিত্তি শক্ত থাকে।

আরও পড়ুন: আমলকী খাওয়ার সেরা উপায় কোনটি?

৫. ব্যক্তিগত স্পেসের গুরুত্ব বোঝেন
ব্যস্ত পেশার কারণে সাংবাদিকরা ব্যক্তিগত সময় ও স্পেসের মূল্য ভালোভাবে বোঝেন। তাই তারা সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করেন এবং অযথা নিয়ন্ত্রণের প্রবণতা কম থাকে।

৬. রোমাঞ্চকর ও বৈচিত্র্যময় জীবন
সাংবাদিকদের কাজের সূত্রে নানা অনুষ্ঠান, ইভেন্ট, প্রিমিয়ার বা সামাজিক আয়োজনের সুযোগ মেলে। ফলে তাদের সঙ্গে জীবন অনেক বেশি অভিজ্ঞতাপূর্ণ ও বৈচিত্র্যময় হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়