আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
আদ্-দ্বীন হাসপাতাল সংক্রান্ত বিষয়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ জুন) সকালে নিজ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) পক্ষ থেকে এক লাখ আইভি স্যালাইন অনুদান হিসেবে হস্তান্তর করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কী ধরনের ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বিষয়টি সরকার জনস্বার্থ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ সময় চাওয়ায় তাদের সময় দেওয়া হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
মন্ত্রী জানান, সরকার পুরো বিষয়টি স্বচ্ছভাবে পরিচালনা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








