লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ১২ মে ২০২৬

তরমুজ খাওয়ার সঠিক সময় কখন, জানালেন বিশেষজ্ঞরা

তরমুজ খাওয়ার সঠিক সময় কখন, জানালেন বিশেষজ্ঞরা

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির কারণে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশন সাধারণ সমস্যায় পরিণত হয়। এ সময় মৌসুমি ফল হিসেবে তরমুজ অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর। এতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে, যা শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে সাহায্য করে।

গ্রীষ্মে নিয়মিত তরমুজ খেলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে এবং মাথা ঘোরা বা দুর্বলতার মতো সমস্যা কমে যায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপিন ত্বককে সতেজ ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে ভূমিকা রাখে।

এছাড়া তরমুজ খেলে হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের ঝুঁকিও কমে। তবে প্রশ্ন হলো- সর্বোচ্চ উপকার পেতে তরমুজ কখন খাওয়া উচিত, খাবারের আগে না পরে?

বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে তরমুজ খাওয়া সবচেয়ে উপকারী। এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে। দুপুরের খাবারের এক ঘণ্টা আগে তরমুজ খাওয়া যেতে পারে, যা গ্যাস ও অ্যাসিডিটি প্রতিরোধে সহায়তা করে।

ব্যায়ামের পরও তরমুজ খাওয়া ভালো, কারণ এটি শরীরের পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে। গরমের দুপুরে তরমুজ শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে, ফলে হিট স্ট্রোকের ঝুঁকি কমে।

আরও পড়ুন: ডিমের ভালো-মন্দ

তরমুজ খাবারের আগে খাওয়াই সবচেয়ে উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা, কারণ এতে পেট হালকা থাকে এবং কম ক্যালোরি ও উচ্চ ফাইবার থাকার কারণে এটি ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়