স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪২, ১০ জুন ২০২৬
আপডেট: ১২:৪২, ১০ জুন ২০২৬

শান্তিরক্ষাীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতীক: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষাীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতীক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষীদের আত্মত্যাগ প্রমাণ করে তারা শুধু মাতৃভূমির স্বাধীনতা রক্ষাই নয়, জাতিসংঘের পতাকা তলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়ও বদ্ধপরিকর।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা ও দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, যা নারী ক্ষমতায়ন ও দেশের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও পড়ুন: দেশজুড়ে বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার

এর আগে দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়