বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৮, ২৫ মে ২০২৬

প্রথমবার সিনেমায় গান গাইলেন এস আই শহীদ

প্রথমবার সিনেমায় গান গাইলেন এস আই শহীদ

এস আই শহীদ। ছবি: নিউজবাংলাদেশ

অডিও ও চলচ্চিত্রে দীর্ঘদিন গীতিকার ও সুরকার হিসেবে কাজ করার পর এবার প্রথমবারের মতো সিনেমায় প্লেব্যাক করলেন এস আই শহীদ। তার গাওয়া গানের শিরোনাম ‘ভালোবাসার মানুষ তুমি’।

মেলোডি ঘরানার রোমান্টিক এই গানটি লিখেছেন ও সুর করেছেন এস আই শহীদ নিজেই। এতে তার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। গানটির সংগীত আয়োজন করেছেন রাফি মোহাম্মদ।

গানটি ব্যবহার করা হয়েছে বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমায়। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও মুন্না খান।

এছাড়া একই নির্মাতার ‘অফিসার’ সিনেমার দুটি গানের সুরও করেছেন এস আই শহীদ। গান দুটি গেয়েছেন ন্যান্সি, ইমরান এবং শুভ্রদেব। গানগুলোর কথা লিখেছেন মাহমুদ মুরাদ ও ফারুক আনোয়ার। সংগীত আয়োজন করেছেন রকি।

‘অফিসার’ সিনেমায় অভিনয় করেছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি এবং মিশা সওদাগর। আগামী ঈদে সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রথম প্লেব্যাক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এস আই শহীদ বলেন, প্রথমবারের মতো চলচ্চিত্রে গান গাইলেন তিনি। এ সুযোগ করে দেওয়ার জন্য পরিচালক বদিউল আলম খোকন ও সাত্তার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

আরও পড়ুন: মানুষ আমাকে এখনও পাগলী বলেই চেনে: নাজিফা তুষি

অন্যদিকে স্বরলিপি বলেন, এর আগে একসঙ্গে অনেক গান করলেও চলচ্চিত্রে এটিই তাদের প্রথম প্রকাশিত গান। নতুন এই অভিজ্ঞতা তাকে দারুণ আনন্দ দিয়েছে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়