বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৯, ২৬ মে ২০২৬

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ৭৯তম কান চলচ্চিত্র উৎসব–এর পর্দা নেমেছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর কানে অবস্থিত পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গত ১২ মে শুরু হয়েছিল এই জমকালো আয়োজন।

টানা ১২ দিনের বর্ণিল আয়োজন শেষে শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে ঘোষণা করা হয় বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপাম জিতেছে রোমানিয়ান নির্মাতা ক্রিস্তিয়ান মুনজিউ পরিচালিত ‘ফিয়র্ড’। গ্রাঁ প্রিঁ পেয়েছে রুশ পরিচালক আন্দ্রে জিয়াজিন্তসেভের ‘মিনোটর’। জুরি প্রাইজ অর্জন করেছে জার্মান চলচ্চিত্র ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’।

সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন বেলজিয়ামের এমানুয়েল মাকিয়া ও ফ্রান্সের ভ্যালন্তাঁ কাম্পানি। সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন ফরাসি অভিনেত্রী ভিরজিনি এফিরা এবং জাপানের তাও অকামোতো।

সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পোল্যান্ডের পাভেল পাভলিকস্কি এবং স্পেনের হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো। সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন ফ্রান্সের ইমানুয়েল মার।

সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন পিটার জ্যাকসন, জন ট্রাভোল্টা এবং বারব্রা স্ট্রাইস্যান্ড।

এদিকে ‘ক্যামেরা দ’র’ পুরস্কার জিতেছেন রুয়ান্ডার নির্মাতা মারি ক্লেমোঁন্তিন দুসাবেহম্বো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম পেয়েছে আর্জেন্টিনার ‘ফর দি অপোনেন্টস’।

অন্যদিকে, ডিরেক্টরস’ ফোর্টনাইট বিভাগে অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে যুক্তরাজ্যের ‘আই সি বিল্ডিংস ফল লাইক লাইটনিং’। আর গোল্ডেন আই বিভাগে সেরা প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে ইরানের ‘রিহার্সেলস ফর অ্যা রেভোল্যুশন’।

আরও পড়ূন: প্রথমবার সিনেমায় গান গাইলেন এস আই শহীদ

এবারের উৎসবে আরও বিভিন্ন বিভাগে ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকার চলচ্চিত্র নির্মাতারা সাফল্য অর্জন করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়