বিদেশে ছুটির আমেজে নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এখন দেশের চেয়ে বিদেশের মাটিতেই বেশি সময় কাটাচ্ছেন। কয়েক মাস আগে ঢাকায় ফিরলেও বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন এবং বড়দিন ও বছরের শেষ মুহূর্তগুলো ছুটির আমেজে উদযাপন করছেন।
নুসরাত টরোন্টো ও ওটায়ার তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন। এ সময় তার সঙ্গে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নুসরাত একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ওটায়া থেকে প্রকাশিত ছবিতে তাকে খানিক উষ্ণ অবতারেই দেখা গেছে, অফ-শোল্ডার কালো গাউন, খোলা চুলে স্টাইলিশ লুকে নায়িকা ভক্তদের মুগ্ধ করেছেন। ছবিগুলোর ক্যাপশনে নুসরাত লিখেছেন, “সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি।”
নেটিজেনরা ছবিগুলোতে তাকে প্রশংসা করেছেন। একজন নুসরাতকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করেছেন, আরেকজন লিখেছেন, “গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি।” তবে তীব্র শীতে পাতলা পোশাকের কারণে মজার মন্তব্যও পড়েছে।
কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাতের সঙ্গী হয়েছেন জায়েদ খান। ওটায়া থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, জায়েদ কালো লম্বা কোট, ব্যান্ডানা ও সানগ্লাস পরিহিত, হাতে ফুলের তোড়া; আর নুসরাত পাশে কালো শীতের পোশাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দাঁড়িয়ে আছেন।
আরও পড়ুন: তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ হয়ে পরীমণি বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো
আগামী ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে এই দুই তারকা একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিদেশে একসাথে ঘোরাঘুরি ও বছর শেষ উদযাপনের মুহূর্তগুলো এখন ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








