News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৩, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

শিল্পী রুনার ‘পঞ্চাশ’ উদযাপন

শিল্পী রুনার ‘পঞ্চাশ’ উদযাপন

ঢাকা: বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার শিল্পী জীবনের ৫০ বছর পূর্তিকে সেলিব্রেশন করতে উদযাপিত হয়েছে ‘সেলিব্রেশন অব মিউজিক’ কনসার্টের।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেলিব্রেশন অব মিউজিক’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করা হয়। এতে রুনা লায়লার সঙ্গে আরও অংশ নেন ভারত ও পাকিস্তানের দুই শিল্পী কেকে ও ফাওয়াদ খান।

এন্টারেজ এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে আরটিভি। কনসার্টে প্রথমে রুনা লায়লা, পরে কেকে ও ফাওয়াদ খান গান পরিবেশন করেন।

উল্লেখ, ২০১৫ সালেই সংগীত জীবনের ৫০ বছর পূর্ণ করেন রুনা লায়লা। মাত্র ১২ বছর বয়সে ১৯৬৫ সালে সিনেমায় প্লেব্যাক করেন। লাহোরে নির্মিত উর্দু চলচ্চিত্র ‘জগনু’তে কণ্ঠ দেন। গানটির কথা ছিল ‘গুড়িয়া সি মুন্নি মেরি’। সঙ্গীতজীবনে মোট ১৭টি ভাষায় গান করেছেন এ শিল্পী। বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচি, আরবি, পারসিয়ান, মালয়, নেপালি, জাপানি, ইতালিয়ান, স্পেনিশ, ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষায় গান করেন তিনি।’

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়