News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৮, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩২, ১৯ জানুয়ারি ২০২০

অবশেষে ‘দ্য ইন্টারভিউ’ বেলুনে করেই উত্তর কোরিয়ায়

অবশেষে ‘দ্য ইন্টারভিউ’ বেলুনে করেই উত্তর কোরিয়ায়

অবশেষে কিম জং উনকে নিয়ে বিতর্কীত সিনেমা ‘দ্য ইন্টারভিউ’ এর ডিভিডি কপি বেলুনে করে উত্তর কোরিয়ায় পাঠিয়েছেন দক্ষিণ কোরিয়ার একজন অ্যাক্টিভিস্ট। লি মিন বক নামে ওই অ্যাক্টিভিষ্ট রাতের বেলায় উত্তর কোরিয়ার সীমান্ত অভিমুখে বেলুনগুলো উড়িয়ে দেন।  

জানুয়ারি থেকে গত শনিবার পর্যন্ত চার বারে তিনি কয়েক হাজার কপি উড়িয়েছেন বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার এক কাল্পনিক কাহিনীকে ঘিরে নির্মিত কমেডি ঘরানার ‘দ্য ইন্টারভিউ’ সিনেমা নিয়ে এর আগেও অনেক ঘটনা ঘটেছে।

লি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন "কয়েক হাজার সিনেমার কপি এবং ১০ লক্ষের মত লিফলেট বেলুনে করে উত্তর কোরিয়ার পশ্চিম সীমান্ত দিয়ে উড়িয়ে দিয়েছি, যাতে করে উত্তর কোরিয়ার ওই এলাকার মানুষ সিনেমাটি দেখতে পারে"।

এর আগে এই সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বখ্যাত সনি পিকচার্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকিং এর ঘটনা ঘটে। ওই সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়াই দায়ী বলে দাবী করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। কিন্তু ওয়াশিংটনের এই দাবিকে সেসময় নাকচ করে দেয় পিয়ংইয়ং।

মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার জবাব দেয়ার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং এর কিছুদিন পরই উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ দীর্ঘসময়ের জন্য বন্ধ ছিল।

সিনেমাটি যে হলে প্রদর্শন করা হবে সেখানে হামলার হুমকি দিয়েছিল ‘গার্ডিয়ান অব পিস’ নামের একটি সংগঠন। পরে সিনেমাটি যুক্তরাষ্ট্রের সিনেমা হলে সীমিত পরিসরে মুক্তি দেওয়া হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়