‘নাইওর’ যাচ্ছে নেত্রকোণায়
ঢাকা: ‘নাইওর’ ছবির শুটিংয়ের জন্য লটবহর নিয়ে পরিচালক রাশিদ পলাশ এবার যাচ্ছেন নেত্রকোণায়। এর আগে মার্চের প্রথম সপ্তাহ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছিল সিনেমাটির।
নেত্রকোণায় শুরু হবে ছবিটির ২য় ও শেষ লটের শুটিং। আগামী কোরবানীর ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা আছে পরিচালকের। জানা গেছে, নেত্রকোনা সদরের মাহমুদপুরে সিনেমাটির শুটিং চলবে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত। এরপর পোস্টের কাজ শুরু করা হবে।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, সিমলা, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, সাদিয়া, মোমেনা চৌধুরী, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, কামাল উদ্দিন, আহমেদ ফারুক প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








