News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৪, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৮, ১৯ জানুয়ারি ২০২০

দ্বিতীয় ঘরও ভেঙে গেল হৃদয়-সুজানার

দ্বিতীয় ঘরও ভেঙে গেল হৃদয়-সুজানার

ঢাকা: বিয়ের পর বছর না পেরোতেই ঘর ভেঙে গেল সময়ের আলোচিত গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান ও মডেল সুজানার।

সাড়ে তিন বছর প্রেম করার পর গত বছরের ১ আগস্ট তারা ঘর বেঁধেছিলেন। এটি ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

জানা গেছে, বিয়ের মাস তিনেকের মাথায় তাদের সংসারে ঝামেলা শুরু হয়। গত চার মাস ধরে তারা আলাদা থাকছিলেন।

সোমবার বিকেলে ঢাকার মনিপুরিপাড়ায় একটি কাজী অফিসে গিয়ে তালাকনামায় সই করেছেন হৃদয় খান। সুজানাও সই করবেন বলে জানা গেছে।

বিচ্ছেদ প্রসঙ্গে সুজানা জানিয়েছেন, হৃদয়ের মধ্যে ছাড় দেয়ার মানসিকতা নেই। তাই বাধ্য হয়েই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

সুজানা প্রথম বিয়ে করেছিলেন ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তাকে। কিন্তু চার মাস পরই সে সংসার ভেঙে যায়।

অন্যদিকে ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একটি মেয়েকে পালিয়ে বিয়ে করেছিলেন হৃদয় খান। সে সংসার টিকেছিল ছয় মাস।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়