‘লাভ স্পিডে’ অন্ধ পপি
ঢাকা: আগামী ৯ এপ্রিল থেকে নতুন একটি টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি।
জি এম সৈকতের পরিচালনায় ‘লাভ স্পিড’ টেলিফিল্মে পপির সহশিল্পী হিসেবে থাকছেন চিত্রনায়ক আমিন খান। ৭ তারিখ থেকে উত্তরার দিয়া বাড়িতে শুরু হবে টেলিফিল্মটির চিত্রায়নের কাজ। উত্তরার চিত্রায়ন শেষে হাতিরঝিলে অবস্থিত প্রিয়াংকা শুটিং হাউজে করা হবে পপির চিত্রায়নের কাজ।
জানা গেছে, টেলিফিল্মে পপি একজন অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করবেন। এর আগেও ‘কি যাদু করিলা’ ছবিতে অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন পপি।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








