সিনেমা হলে মাহিনের ‘সংকল্প’
ঢাকা: দীর্ঘ অপেক্ষার পর সারাদেশে মুক্তি পেয়েছে ঢালিউডের নতুন নায়িকা মাহিন সাবিন রাফি অভিনীত ‘সংকল্প’ সিনেমাটি। গত বছর তাজু কামরুল পরিচালিত এ ছবির শুটিং শেষ হয়েছিলো।
শনিবার থেকেই ছবিটি বগুড়া, ফেনী, ঝিনাইদহ ও কক্সবাজারের সিনেমা হলে চলছে। আগামী সপ্তাহ থেকে চলবে ঢাকার ‘বলাকা’ হলে। ছবিতে মাহিনের বিপরীতে অভিনয় করছেন শ্যামল মওলা।
জানা গেছে, বর্তমানে পড়াশুনার কারণে নতুন কোনো কাজ হাতে না দিলেও আগামী মাস থেকে নতুন একটি ছবিতে কাজ শুরু করবেন মাহিন।
নিউজবাংলাদেশ.কম/এমএম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








