News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৪, ১৮ জানুয়ারি ২০২০

এটিএন বাংলায় ভিন্ন স্বাদের নাটক ‘কথা বলো না’

এটিএন বাংলায় ভিন্ন স্বাদের নাটক ‘কথা বলো না’

চোখ কি কথা বলে? চোখের কি ভাষা হয়? মুখের কথাই কি সব প্রকাশ করে? কথা বলার অক্ষমতায় চোখের ভাষাই সব, আবার কথা যখন শুরু করি তখন কি চোখের ভাষা হারিয়ে যায়? কথা বলতে না পারা একজন মানুষের কথা বলা শুরুর পর ভাষা প্রকাশের অভিব্যক্তির জটিলতা এবং তার সাথে চারপাশের মানুষের বোধগম্যতার ঘটনা নিয়েই রচিত হয়েছে ‘কথা বলো না’।

শুক্রবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ভিন্ন স্বাদের এ নাটকটি। নির্মাতাদের দাবি, গড়পরতা নাটকের ভীড়ে এটি একটি ভিন্ন ধাঁচের আর আলাদা স্বাদের নাটক। সুরসুরি দিয়ে হাসানো বা একই ধারার প্রেমকাহিনীর বাইরের এই নাটকটি দর্শকদের অন্যরকম বিনোদন দেবে বলে নিউজবাংলাদেশ.কমকে তারা জানান।   

সৈয়দ জিয়া উদ্দীনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দীকি, শ্যামল মাওলা, শারমীন জোহা শশী, সেলিম আহমেদ, খাইরুল আলম টিপু, লাবনী প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান টিংকু, সম্পাদনায় ইউসুফ আলী, চিত্রগ্রাহক ইভানুল হক কনক। সহকারী পরিচালক বাপ্পি সরদার।
নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়