News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১১, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

এবার পুস্পিতার ‘মিশন কক্সবাজার’

এবার পুস্পিতার ‘মিশন কক্সবাজার’

ঢাকা: ঢালিউডের নবাগত নায়িকা পুস্পিতা পপি শুরু করতে যাচ্ছেন ‘মিশন কক্সবাজার’ চলচ্চিত্রের শুটিং। মনতাজুর রহমান আকবরের এ ছবিতে পুস্পিতাকে দেখা যাবে একটি অ্যাকশান চরিত্রে।

ছবিতে পুস্পিতার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। মধুমিতা চলচ্চিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন মাসুম বিল্লাহ। এছাড়াও আরো অভিনয় করছেন অমিত হাসান, মিঠুসহ প্রমুখ।

এর আগে গত জানুয়ারিতে একটি গানের রেকর্ডিংয়ের মাধ্যমে শুভ সূচনা হয় এ ছবির। এরপর ছবির প্রযোজক পারিবারিক কারণে দেশের বাইরে যাওয়ায় পিছিয়ে যায় এর শুটিং। তবে এখন অল্প কিছুদিনের মধ্যে এর শুটিং শুরু করা হবে বলে জানা গেছে।

উল্লেখ, পুস্পিতার প্রথম ছবি ‘আগে যদি জানতাম তুই হবি পর’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। গ্রামীণ ভালোবাসার কাহিনী নিয়ে নির্মিত সেই ছবিরও পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর।
 
নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়