ভিলেনের সেলফিতে আহ্লাদী মাহি
ঢাকা: ছবির দৃশ্যে নায়িকা যতই ভিলেনকে অপছন্দ করুক শুটিংয়ের সময় কিন্তু ব্যাপারটা পুরোই উল্টো। নায়িকা তখন নায়কের বদলে ভিলেনের সেলফিতেও হাস্যেজ্জ্বল পোজ দেন। ভিলনদের সঙ্গে মেতে ওঠেন আহ্লাদে।
সম্প্রতি এমন ঘটনায় ঘটেছে অগ্নি-২ ছবির শুটিংয়ে। ছবির নায়িকা মাহি ফেসবুকে পোস্ট করেছেন এধরনের বেশকিছু সেলফি। যেখানে দেখা যায় ছবির ভিলেন আশিষ বিদ্যার্থী সেলফি তুলছেন, আর মাহি ফুরফুরে মেজাজে সেই সেলফিতে পোজ দিচ্ছেন।
আর ছবিতে ভিলেনকে দেখে মাহির যতই ভয় করুক, সেলফিতে বোধ হয় ভিলেনেরা অতখানি ভয়ঙ্কর নয়! তাইতো কেবল আশিষ বিদ্যার্থী নয়, সেলফিতে ছবির আরেক ভিলেন অমিত হাসান থাকার পরও মাহির মুখের হাসি অমলিন।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








