তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ হয়ে পরীমণি বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো
পরীমণিl ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় দেড় দশকের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের নেতাকর্মীরা। বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিশেষ বাসে রওনা দেন।
সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট পর সংবর্ধনা মঞ্চে পৌঁছে লাখো জনতার উদ্দেশে ভাষণ দেন তিনি।
বক্তব্যে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যেমন দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালে সর্বস্তরের মানুষ এক হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি বলেন, দেশের মানুষ এখন কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।
আরও পড়ুন: অ্যাস্ট্রা ফিল্ম অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল কুকুর ইন্ডি
তারেক রহমানের বক্তব্য প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, “আজ এ দেশের মানুষ চায়— যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে— আর কিছু চাওয়ার নেই।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








