News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৬, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২০

মুক্তচিন্তার পাদপিঠ বিশ্ববিদ্যালয়: আজাদ চৌধুরী

মুক্তচিন্তার পাদপিঠ বিশ্ববিদ্যালয়: আজাদ চৌধুরী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তার পাদপিঠ। এখানে মতভেদ থাকার পরেও শিক্ষার্থীরা সফল ও মেধাবী জীবন গঠন করেন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ৪৪তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “হাজারো পরিবার থেকে আসা ছাত্র-ছাত্রীদের মধ্যে ধর্ম, চিন্তা, আর্থ-সামাজিক কাঠামো, সংস্কার বিষয়ে দ্বৈত অনুভূতি ও মতভেদ থাকার পরেও নিয়ম শৃঙ্খলা ও আদর্শ অনুসরণের মধ্যে শিক্ষার্থীদের পক্ষে সুন্দর জীবন গঠন করা সম্ভব।”

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা প্রমুখ।

আলোচনাশেষে প্রতি বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য উপস্থাপন করলে স্ব স্ব অনুষদের ডিন এবং ইনস্টিটিউট পরিচালকগণ নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করে নেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়