News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫২, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

মানসম্পন্ন শিক্ষা সরকারের অন্যতম চ্যালেঞ্জ: গণশিক্ষা মন্ত্রী

মানসম্পন্ন শিক্ষা সরকারের অন্যতম চ্যালেঞ্জ: গণশিক্ষা মন্ত্রী

ঢাকা: মানসম্পন্ন শিক্ষা বর্তমানে সরকারের জন্য অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। এসময় প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত আমাদের ত্রুটি  বিচ্যুতি আছে আমরা তা কাটিয়ে উঠতে চেষ্টা করছি বলেও জানান তিনি।


শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাইঞ্জে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোটার্স সোসাইটি আয়োজিত ‘শিক্ষার বাণিজ্যিকতা নয়, চাই প্রকৃত গুণগত উন্নয়ন সু-শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা শিক্ষার মান বৃদ্ধি করার জন্য স্কুলগুলোতে প্রশাসনের লোকজনকে পাঠাচ্ছি, আমাদের লোকজনকে পাঠাচ্ছি। শিক্ষকদের ভারত, চায়না, নেপাল, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ট্রেনিংয়ের জন্যও পাঠাচ্ছি।

এসময় যারা শিক্ষার নামে বাণিজ্য করে ক্ষতি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে হবে বলে হুশিয়ার করেন মন্ত্রী।

সরকার শিক্ষা খাতে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে জানিয়ে তিনি বলেন, “দিন দিন আমরা উন্নতি করছি, ভরসা হারাবার কোনো সুযোগ নেই। এর ফল সুদূর প্রসারি।”

শিক্ষার নৈতিকতা সম্পর্কে মন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে মানুষ বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি চায় না, মানুষ চায় সেবার দৃষ্টি ভঙ্গি।শিক্ষা জাতির মেরুদন্ড, মেরুদন্ডের উপর থাকে মাথা আমাদের মেরুদন্ড ঠিক আছে, কিন্তু  মাথা ঠিক নেই।”

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোটার্স সোসাইটি শিক্ষা ক্ষেত্রে  অনিয়ম দূর্নিতি অনৈতিক বাণিজ্যিকীকরণ নিয়ে সরকার ও জনগণকে সচেতন করার জন্য তাদের তৈরি প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনে বলা হয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকারের তৈরিকৃত নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে। একই এলাকায় একাধিক ভবন, ক্যাম্পাস খুলে শব্দ দূষণ ও যানজটসহ একাধিক সমস্যার সৃষ্টি করেছ। এসব সমস্যার মধ্যে শিক্ষার মান করা বৃদ্ধিসহ  ১১ টি পয়েন্ট চিহ্নিত করা হয়।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোটার্স সোসাইটির  উপদেষ্টা  আবুল হাসান মোহাম্মদ সাগরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্মসচিব অশোক কুমার বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষা বোর্ডের (ঢাকা) কলেজ পরিদর্শক ড. মো. আসফাকুস সালেহীন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়