News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৩, ২৬ ডিসেম্বর ২০২৫

অনিবার্য কারণে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

অনিবার্য কারণবশত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠেয় এ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদে আজ বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সময়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ওই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা

অধিদপ্তর জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়