জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় স্লিপের মেধা তালিকা রোববার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ভর্তির ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশিত হবে রোববার। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইলে মেসেজের মাধ্যমে এই ফলাফল জানা যাবে। এছাড়া ওইদিন রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। ফলাফল জানতে : www.nu.edu.bd/admissions A_ev admissions.nu.edu.bd ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।
তাছাড়া মোবাইলে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে NUATHNRoll No. লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে।
দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম শেষ হলে পরবর্তীতে আর কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: (www.nu.edu.bd/admissions) ।
নিউজবাংলাদেশ.কম/এসজে/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








