News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২০

রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি

রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়: চলচ্চিত্র প্রদর্শনীর টিকিট বিক্রয়কে কেন্দ্র করে রাবি ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। সোমবার দুপুর ১টার দিকে ক্যাম্পাসের লালন চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহীদ ফারুক হত্যা দিবস ও অন্যান্য বিষয় নিয়ে বিশ^বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর টিকিট বিক্রি করছিল ছাত্রলীগের জিয়াউর রহমান হল কর্মী ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাওন।

এসময় আইন বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী রাশেদ টিকেট কিনতে চেয়েও না কিনলে ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা মারে শাওন। এ ঘটনায় রাশেদ বিশ^বিদ্যালয় ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সাবরিল জামিল সুস্ময়কে ডেকে নিয়ে আসে।

সুস্ময় এলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরস্পর পরস্পরকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারে।

বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসন বিপ্লব নিউজবাংলাদেশকে বলেন, “সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মীর মধ্যে হাতাহাতিন ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়