News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫২, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

আশুলিয়ায় বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

আশুলিয়ায় বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

সাভার: আশুলিয়ায় বাড়িতে প্রবেশ করে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত যুবকের নাম মনির মণ্ডল (২৭)। তিনি মৃত জানু মণ্ডলের ছেলে।

সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ১২-১৪ জন মুখোশ পরিহিত যুবক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে তাদের বাড়িতে প্রবেশ করে। পরে তারা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মনির মণ্ডলকে কুপিয়ে হত্যার পর জমির দলিল, মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, “ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়