News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪২, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

ক্যালা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

ক্যালা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

 

ঢাকা: কানাডা সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অটোয়ায় অবস্থিত কানাডিয়ান অ্যাসোসিয়েশন ফর ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন (ক্যালা) পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ল্যাবরেটরির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ক্যালার প্রধান নির্বাহি কর্মকর্তা চার্লস ব্রিমলে এবং পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য এসএম গোলাম ফারুক, বিএসটিআইর মহাপরিচালক ইকরামুল হকসহ শিল্পমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় দুই দেশের মধ্যে মান অবকাঠামোর উন্নয়নে দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।  সভায় শিল্পমন্ত্রী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের কার্যক্রম তুলে ধরে বিএবির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ক্যালার সহায়তা কামনা করেন।

তিনি বলেন, “অপেক্ষাকৃত নবীন প্রতিষ্ঠান হলেও বিএবি ইতোমধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গবেষণাগার অ্যাক্রেডিটেশন পরিষদের (এপলাক) স্বীকৃতি অর্জন করেছে।”

এসময় ক্যালার প্রধান নির্বাহি কর্মকর্তা চার্লস ব্রিমলে বিএবি’র সক্ষমতা বৃদ্ধি ও কর্মকর্তাদের প্রশিক্ষণ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “কানাডায় বাংলাদেশের রপ্তানি বাড়ছে উল্লেখ করে তিনি বাংলাদেশি পণ্যের গুণগতমান আন্তর্জাতিকমানে উন্নীত করতে দ্রুত গুণগতমান নীতি চূড়ান্ত করার পরামর্শ দেন।”

নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়