News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৯, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

রাজধানীতে আমগাছের দখল নিতে গুলি, আহত ১

রাজধানীতে আমগাছের দখল নিতে গুলি, আহত ১

ঢাকা: রাজধানীর দারুসসালাম এলাকায় একটি আমগাছের দখলকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। এতে নাঈমুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে দারুসসালামের ৪০৩/লালকুঠি বাড়ির সীমানায় এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় কালিম নামের এক যুবককে আটক করেছে দারুসসালাম থানা পুলিশ।

আহত নাঈমুরের ভাই আবদুস সোবাহান জানান, তাদের বাড়ির সীমানায় থাকা আমগাছটি দখলে নিতে স্থানীয় কালিমসহ বেশ কয়েকজন সন্ত্রাসী তাদের প্রায়ই উৎপাত করত। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ফের তারা বাড়ির সীমানয় হট্টগোল শুরু করে। এসময় নাঈমুর তাদেরকে বাধা দিলে কলিম নাঈমুরের গলায় গুলি করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ঘটনার পরপরই কলিমকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়