News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৪, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

যানজট-জনজট একাকার হয়ে গেছে

যানজট-জনজট একাকার হয়ে গেছে

ঢাকা: যানজট ও জনজটে ঢাকার সড়কগুলো একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো-২০১৫” এবং “ঢাকা বাইক শোর-২০১৫” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “একসময় ঢাকায় যানজট হতো এখন এর সঙ্গে যুক্ত হয়েছে জনজটের। এর কারণ হলো, রাস্তায় ছোট গাড়ির সংখ্যা বেশি গণপরিবহনের বড় গাড়ির অভাব এবং ফিটনেস বিহীন পরিবহনের কারনে।”

তিনি বলেন, এর সমাধানে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হলেও তা অপরিকল্পিত ও ফিনেসবিহীন গাড়ির কারনে কোন কাজে আসছে না। জনজট কমাতে রাস্তায় ছোট গাড়ির পরিবর্তে বড়গাড়ি (গণপরিবহন) নামানোর জন্য পরিবহন মালিকদের অনুরোধ করেন।

এসময় বিএনপি জোটের টানা তিনমাসের হরতাল অবরোধে পরিবহন খাতের ক্ষয়ক্ষতির বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “গত তিন মাসে এ খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা সাভাবিক হয়েছে।”

এসময় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহ্‌মদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদসহ মেলার আয়োজক ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

মেলার আয়োজকরা জানান, “১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো-২০১৫” বাংলাদেশি এবং বিশ্ব অটো মোবাইল ও গাড়ির খুচরা যন্ত্রাংশের খাতকে তুলে ধরবে। প্রদর্শনীটি ব্যবসায়ি এবং সাধারণ দর্শনার্থীদের জন্য বৃহস্পতিবার থেকে ১১ এপ্রিল শনিবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়