News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩১, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

ফরিদপুরে প্রাণহানিতে প্রধানমন্ত্রী ও খালেদার শোক

ফরিদপুরে প্রাণহানিতে প্রধানমন্ত্রী ও খালেদার শোক

ঢাকা: ফরিদপুর জেলার ভাঙ্গায় বাস দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ১টায় এ মর্মান্তিক বাস দুর্ঘটনায় আরও ২৭ যাত্রী আহত হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বৃহস্পতিবার এক শোকবার্তায় জানিয়েছে, প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এক শোকবার্তায় বলেন, ফরিদপুর জেলার ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত, শোকাভিভূত ও উদ্বিগ্ন। বারবার সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটলেও তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি সরকারের দায়িত্ববোধ না থাকার কারণেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। নদ-নদীর পাশাপাশি সড়কগুলোতে একের পর এক দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতিতেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।

খালেদা জিয়া বাস দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে তাদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়