পুলিশের উচ্চপর্যায়ের ১৩৪ কর্মকর্তার পদোন্নতি
ঢাকা: উপ পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনারসহ কয়েকটি পদের ২১ কমকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়েছে। একইভাবে সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদের ১১৩ জন কমকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্মসচিব আ. শ. ম. ইমদাদুল দস্তগীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতি দেয়া হয়।
অপর এক প্রজ্ঞাপনে তিনজন ডিআইজসহ আটজন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিআইজি বিনয়কৃষ্ণ বালাকে সিআইডি ঢাকা জোনের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মিলি বিশ্বাসকে সদর দপ্তরে নেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








