News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৪, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৭, ১৮ জানুয়ারি ২০২০

সাভারে ২০০ কেজি জাটকা জব্দ

সাভারে ২০০ কেজি জাটকা জব্দ

সাভার: সাভারের বাসস্ট্যান্ড কাঁচা বাজার সংলগ্ন একটি মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় দু’শ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যার নির্দেশে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সলিম উল্লাহ অভিযানটি পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে প্রচুর পরিমাণ জাটকা ইলিশ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাভার কাঁচা বাজার সংলগ্ন মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় দু’শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে বাজারে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সলিম উল্লাহ বলেন, জাটকা বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আগামী জুন মাস পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/আরএপি/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়