News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১০, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৭, ১৮ জানুয়ারি ২০২০

লালমনিরহাটে যুবদলের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৪৫

লালমনিরহাটে যুবদলের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৪৫

লারমনিরহাট: লালমনিরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ বিভিন্ন মামলায় ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের নিজ বাসা থেকে যুবদলের এ নেতাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ ছাড়াও লালমনিরহাট জেলার পাঁচটি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ২৫ জন বিএনপির নেতাকর্মী ও বাকি ১৯ জন খুন, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলায় পলাতক থাকা এ সব আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সবার নামে এক বা একাধিক নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরের মধ্যে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজবাংলাদেশ.কম/এনএএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়