News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০২, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৭, ১৮ জানুয়ারি ২০২০

বড়াইগ্রামে নিজ বাড়িতে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা

বড়াইগ্রামে নিজ বাড়িতে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা

নাটোর: নাটোরের বনপাড়ায় এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার গভীর রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাহিমালী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম মোতালেব আলী (৪০)। তিনি মৃত খইমুদ্দিন শেখের ছেলে।

বনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিব জানান, সোমবার রাত একটার দিকে একটি মোটরসাইকেলযোগে ২/৩ জন দুর্বৃত্ত মোতালেবের বাড়িতে গিয়ে তাকে ডাক দেয়। এরপর ঘর থেকে বাইরে এলে দুর্বৃত্তরা তার বুকে দুটি গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ম্যাগ্যাজিনসহ একটি পিস্তল ও মোতালেবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মোতালেব স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মালিকানাধীন পাটোয়ারী জেনারেল হাসপাতালের নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, “কি কারণে মোতালেবকে হত্যা করা হয়েছে সে বিষয় খতিয়ে দেখছে পুলিশ।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়