News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৫, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৭, ১৮ জানুয়ারি ২০২০

চট্টগ্রামে আটক ৯

চট্টগ্রামে আটক ৯

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও লোহাগাড়া থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নয় জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বিএনপি কর্মী এক জন, জামায়াতের ছয় জন ও শিবিরের দুই জন কর্মী রয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, সীতাকুণ্ড ও লোহাগাড়া থানা এলাকায় সোমবার রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নয় জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে সহিংসতা এড়াতে চট্টগ্রাম জুড়ে পুলিশের এ অভিযান চলছে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়