News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৩৯, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০

জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল শুরু

জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল শুরু

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

সোমবার রাতে দলের পক্ষে ঢাকা মহানগর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গল ও বুধবার হরতাল পালনে দেশবাসীকে আহ্বান জানানো হয়।

মঙ্গলবার সকাল ৬টা থেকে জামায়াতের ডাকা হরতাল শুরু হলেও এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

হরতালে নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবন, সচিবালয়, আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পুলিশের অবস্থান দেখা যায়।

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সারাদেশে মাঠে নেমেছে র‌্যাব, বিজিবি এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়