News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০০, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০

পানির রিজার্ভ ট্যাঙ্কে আগুন, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪

পানির রিজার্ভ ট্যাঙ্কে আগুন, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪

ঢাকা: বাড়ির ভূগর্ভস্থ পানির রিজার্ভ ট্যাঙ্কে মোমবাতি জালিয়ে পানির উচ্চতা দেখতে গিয়ে বিষাক্ত গ্যাসের বিস্ফোরণে রাজধানীর হাজারীবাগে একই পরিবারের শিশুসহ ৪  জন গুরুতর দগ্ধ হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হাজারীবাগের গনকটুলী এলাকার ৩৪/সি নম্বর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিউজবাংলাদেশ.কমকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্য এএসআই সেন্টু চন্দ্র দাস।

অগ্নিদগ্ধরা হলেন, গৃহকর্তা জাকির  হোসেন (৪৫), তার ছেলে সাকিব (১৮), মেয়ে রাবেয়া বেগম (২১) ও রাবেয়ার ১৮ মাস বয়সী ছেলে নাফিস।

জাকির  হোসেনের  চাচাতো ভাই মিরাজ  জানান, রাতে পানি আছে কি না সেটা দেখতে নিচ তলার রিজার্ভ ট্যাঙ্কের কাছে সপরিবারে যান জাকির হোসেন। অন্যদের ট্যাঙ্কির পাশে দাঁড় করিয়ে তিনি মোমবাতি হাতে নিয়ে ট্যাঙ্কির মুখ খুলে নিচে উঁকি দেয়া মাত্রই বিকট শন্দে ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে বিস্ফোরণ ঘটে। এসময় জাকির হোসেনসহ ট্যাঙ্কির মুখে দাঁড়ানো সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসে।

বার্ন ইউনিটের কর্তব্যরত আবাসিক সার্জন পার্থ শঙ্কর দাশের সঙ্গে কথা হলে তিনি জানান, দগ্ধ সবারই অবস্থা খারাপ। তবে এর মধ্যে শিশু নাফিসের অবস্থা বেশি খারাপ। তার শরীরের পাশাপাশি শ্বাসনালীও পুড়ে গেছে।

তবে এটা সেপটিক ট্যাঙ্গের গ্যাস বিস্ফোরণ নাকি অন্য কোনো ঘটনা- তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়