News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪১, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৫৮, ২৪ জানুয়ারি ২০২০

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির সর্বশেষ রায়ের পর সারা দেশে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কেন্দ্রীয় কারাগারের আশপাশে পুলিশ ও র‌্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন। এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। বাসাবাড়ির জানালা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের ব্যাপারে বিবিজি সদরদপ্তরে জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, যে কোনো ধরনের নাশকতা এড়াতে দেশজুড়ে সকর্ত অবস্থানে আছে বিজিবি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদুল হক জানান, নাশকতা প্রতিরোধের বিষয়ে র‌্যাব তৎপর আছে। কেন্দ্রীয় কারাগারসহ সারা দেশে সতর্ক অবস্থানে আছে র‌্যাব।

লালবাগ জোনের পুলিশের সিনিয়র সহাকারী কমিশনার ফয়েজুর রহমান জানান, নিরাপত্তা কিছুটা জোরদার করা হয়েছে। তবে আমাদের কাছে বিশেষ কোনো মেসেজ নেই।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়