News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩০, ১৯ জানুয়ারি ২০২০

দেশে সহিংসতা কমে আসায় স্বাগত জানালেন মুন

দেশে সহিংসতা কমে আসায় স্বাগত জানালেন মুন

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমে আসার ঘটনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণের সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি।

জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়, শনিবার মহাসচিবের মুখপাত্র বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাখা বার্তায় এ কথা জানান।

বার্তায় বলা হয়,  গত কয়েক সপ্তাহে রাজনৈতিক সহিংসতা কমে আসা ও সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন বান কি মুন।

মুখপাত্র বার্তায় বলেন, জাতিসংঘ মহাসচিব সবার অংশগ্রহণে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হবে।

মুখপাত্র আরো বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলো দ্রুতই নিজেদের মধ্যে দূরত্ব কমানোর উপায় বের করবেন বলেও আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। এ ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সহায়তার বিষয়ে জাতিসংঘের অঙ্গীকারের কথা আবারও উল্লেখ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়