News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৩, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩০, ১৯ জানুয়ারি ২০২০

বোনের গৃহকর্মীর হাতে ভাই খুন

বোনের গৃহকর্মীর হাতে ভাই খুন

ঢাকা: রাজধানীর সূত্রাপুরে দিনে-দুপুরে বাসার ছাদে এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা করেছে ছোট বোনের কাজের ছেলে। নিহতের নাম সানি সরকার (৪৫)।

রোববার দুপুর দেড়টার দিকে রাজধানীর সূত্রাপুরের আলমগঞ্জ মিল্ক ব্যারাকের ১৪/১ নম্বর বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এ এস আই সেন্টু চন্দ্র দাস তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।

নিহত সানি সরকারের ভাগ্নে মিশেল নিউজবাংলাদেশকে জানান, দুপুরে সানি তার বাড়ির ছাদে কবুতর খাওয়াচ্ছিলেন। এসময় তার সঙ্গে ছাদে ছোট বোন ইয়াসমীন ও তার কাজের ছেলে জুম্মন (২২) ছিলো। কথা বলার এক পর্যায়ে সানির সঙ্গে জুম্মনের কথা কাটাকাটি শুরু হয়। ঘটনার এক পর্যায়ে জুম্মন সঙ্গে থাকা চাকু দিয়ে সানির গলায় পোঁচ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। গৃহকর্মী জুম্মন ৫ বছর যাবৎ ওই বাসায় কাজ করত।

পরে সানিকে দ্রুত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সানি সরকার মুন্সিগঞ্জ সদরের মৃত আলম সরকারের ছেলে। ৫ ভাই ২ বোনের মধ্যে সানি সরকার ছিলেন চতুর্থ।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়